# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) মোহসী-মাসনাদ, অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার, স্কাউট দলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
109 views
