বাজিতপুরে মহান স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজের সালাম গ্রহণ করলেন শেখ মুজিবুর রহমান এমপি

174 views

# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ। সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ মাঠ হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল।
শৃঙ্খলাবদ্ধ পদচারণা, নিখুঁত কৌশল ও দৃষ্টিনন্দন পরিবেশনায় অংশগ্রহণকারীরা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। প্রতিটি দলের সমন্বিত পরিবেশনা ছিল চোখে পড়ার মতো, যা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী। এতে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, শারীরিক কসরত এবং মানব পতাকা তৈরির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের অনন্য প্রকাশ ঘটায়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়, যা দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে আরও গভীরভাবে তুলে ধরে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ ও বীরত্বের অমলিন ইতিহাসের প্রতীক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *