ভৈরবে এনসিপির উদ্যোগে ৬০টি পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ

148 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি উপজেলা শাখার উদ্যোগে অসহায় ও দুস্থ ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ বুধবার সন্ধ্যায় বাসস্ট্যান্ডে সংলগ্ন ফলের আড়তে এনসিপির নিজস্ব কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে জাতীয় নাগরিক পার্টি ভৈরব শাখার অন্যতম সদস্য ও প্রধান সমন্বয়ককারী রিসান কবির (আর.কে), নাগরিক পার্টির অন্যতম সদস্য আশরাফুল রিদয়, আবির হোসাইন, সোহেল মিয়া, রোহানুর রহমান আলভি, প্রতিভা আক্তার, ইউসুফ মিয়া, হানিফ মিয়া, আনাস মিয়া, বিজয় মিয়া, হানিফ মিয়া, রিয়াদ মিয়াসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি ভৈরব শাখার অন্যতম সদস্য ও প্রধান সমন্বয়ককারী রিসান কবির (আর.কে) বলেন, আমাদের ভৈরবের প্রবাসী ও ব্যবসায়ী ভাইদের সহযোগিতায় পৌর শহরের ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আমাদের ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, ১ কেজি পোলাও চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই, ২ প্যাকেট পাউডার দুধ, ১ প্যাকেট নুডলস, ১ লিটার তেল। ভৈরবের অসহায় পরিবারদের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *