ভৈরবে ৩০০ শত এতিম বালিকা ও বিধবা মাতাদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ

151 views

# নিজস্ব প্রতিবেদক :-
“মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য”। ১৮ মার্চ বুধবার রাজধানী ঢাকার ঐতিহ্যবাহি ঢাকা কলেজ “৮৫ কেইভ এর অর্থায়নে পবিত্র মাহে রমজান মাসে প্রতিবারের ন্যায় এবারও কিশোরগঞ্জ জেলার ভৈরবের চন্ডিবেরে দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ৩০০ শত এতিম বালিকা ও বিধবা মাতাদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস(নর)এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অতিথি হয়ে উপস্থিত ছিলেন, নর এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ টুটুল, ঢাকা কলেজ ”৮৫ কেইভ ব্যাচের অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত কর্ণেল মনিরুল ইসলাম পিএসসি, অধ্যাপক ডা. ইকবাল কবির, অধ্যাপক ড. মো. ছগীর হোসেন খন্দকার, নরসিংদী সরকারি আদিয়াবাদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নূর শাখাওয়াত হোসেন মিয়া, ভৈরব হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, হাজী মো. জাকির হোসেন সওদাগর, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক বদরুজ্জামান বাদল, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম মিয়া, ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শিশু পরিবারের সাধারণ সম্পাদক মাহিন সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু, প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, হিসাব রক্ষক মুজিবুর রহমান, দক্ষতা উন্নয়ন বিভাগ ইনচার্জ ইকরাম বখস প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নারায়নগঞ্জ অফিসার্স ফোরামের সৌজন্যে ইফতার আয়োজন এবং শিশু পরিবার মসজিদের খতিব মাওলানা মতিউর রহমানের দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *