# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন সুখিয়া ইউনিয়নের তিনটি গ্রামের সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়নের চরপলাশ নতুন বাজার ঈদগাহ মাঠে কাওয়ালীকান্দা, চরপলাশ ও ঠুটারজঙ্গল গ্রামের ২৭০ জন সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে এ ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো.স্বপন হোসেনের সঞ্চালনায় ৮নং ওয়ার্ড সভাপতি আবির জামান হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মো. আজিজুল হক কাজল।
ঈদ প্রীতি উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আবদুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুখিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হামিদ টিটু, উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. মো. সোহরাব উদ্দিন, সুখিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি মো. আল আমিন প্রমুখ।
প্রসঙ্গত, উপহার প্রীতি সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম সেলাই, ২ প্যাকেট মিনি দুধ ও আধা কেজি ডিটারজেন্ট পাউডার।
সুবিধাবঞ্চিত ২৭০ পরিবার পেল জামায়াতের ঈদ উপহার
125 views
