বেলাবোতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

168 views

# আলমগীর পাঠান :-
নরসিংদীর বেলাবো উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ১২শত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ বুধবার সকালে উপজেলার বেলাবো সরকারি পাইলট মডেল মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক কায়েস আহমেদ সেলিমের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে উপজেলার সদর ইউনিয়নের ১২শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক হাকিম মো. হযরত আলী, নরসিংদী জেলা বিএনপির সদস্য এস. এম শাহজাহান, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলু, সিনিয়র সাংবাদিক মো. দুলাল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের পরিচালক হাকিম মো. হযরত আলী বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রায় এক হাজার দুই শত গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, পোলাওয়ের চাল, তেল, ডাল, পেঁয়াজ, সেমাই ও চিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *