ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন

18 views

# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন।
১২ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু তাহের খন্দকার, বিদ্যুৎসাহী পুরুষ সদস্য মো. মোহশীন খন্দকার, অভিভাবক পুরুষ সদস্য মো. খোকন মিয়া, বিদ্যুৎসাহী মহিলা সদস্য তাসলিমা বেগম, অভিভাবক মহিলা সদস্য সুমি বেগম ও মোছা. নাজমা বেগম, স্থানদাতা সদস্য মো. বোরহান উল্লাহ, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মো. ফেরদৌস, ওয়ার্ড সদস্য প্রতিনিধি ওসমান গনি, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ ফয়সুল আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুন।
জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মূল প্রজ্ঞাপন ও প্রচলিত বিধিমালা অনুসরণ করে বিদ্যালয়টির নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি জামাল উদ্দিন বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *