ভৈরবে পুবালী ব্যাংক পিএলসি’র বাংলা QR কোডের ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন

32 views

# মো. আল আমিন টিটু :-
“এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ক্যাশলেস ছজ কোডের ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার সকালে হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদ। QR কোড উদ্বোধনী উপলক্ষে এক জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুবালী ব্যাংক পিএলসি কমলপুর শাখার আয়োজনে এই ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুখলেছুর রহমান ও ভৈরব বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক মো. মাজেদুল ইসলাম। এছাড়াও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি’র কমলপুর শাখার ব্যবস্থাপক অজয় বিশ্বাস। এ সময় পাদুকা ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদ বলেন, আর্থিক লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস বা নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে BANGLA QR কোড ব্যবহারে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ফলে ক্যাশলেস QR কোড ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *