ব্র্যাকের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের পাওয়ার টিলার

89 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষক সদস্যদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। ২৯ জুন সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার এলাকা অফিসে মাইক্রোফাইন্যান্স দাবি সেন্ট্রাল-২ ডিভিশনের কিশোরগঞ্জ অঞ্চলের অনুষ্ঠানে বিন্নাটি ও পাকুন্দিয়া থেকে আগত প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়। কৃষকদের প্রশিক্ষণও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুুল্লাহ আল মুরাদ, ব্র্যাকের জেলা সমন্বয়ক সাফরিনা জান্নাত, রিজিওনাল ম্যানেজার মো. আব্দুল বাতেন, এলাকা ব্যবস্থাপক আলমগীর মনসুর, এটেনশন অফিসার লোকমান হোসেন, শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন সুজন, মো. মহব্বত আলী প্রমুখ। কর্মকর্তাগণ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় পাওয়ার টিলার একটি সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি, আর্থিক সাশ্রয় এবং শ্রম লাঘবেও ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *