হোসেনপুরে নারী মুক্তি আন্দোলনের সমাবেশ

64 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ নারী মুক্তি আন্দোলনের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন রোববার হোসেনপুরের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক তৌফিকা দেওয়ান লিজা। এসময় জেলা বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক আলাল মিয়াও বক্তব্য রাখেন।
সমাবেশে বাংলাদেশে নারী অধিকার, নারী-পুরুষে বৈষম্য, শ্রেণি বৈষম্য, শ্রেণি শোষণসহ বিভিন্ন বিষয়ে বক্তারা কথা বলেন। তারা বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া এসব সমস্যার হাত থেকে মুক্তি আসবে না। সমাজ বদলের সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণ দরকার। গ্রামীণ জনপদেই সিংহভাগ নারীর অবস্থান। ফলে গ্রামাঞ্চলে নারী সংগঠন গড়ে তোলার ওপর বক্তাগণ জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *