# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং সবুজ মিয়া ওরফে রনি (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নবীনগর থানা সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বাছিদপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অভিযুক্ত সবুজ মিয়া ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ মিয়া ওরফে রনি (৩৬) বাছিদপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
পুলিশের দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মাদক ব্যবসা করে আসছে।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, নবীনগর থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অবৈধ মাদক উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে মাসব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আমি থাকতে নবীনগর থানার আওতায় কেউ অবৈধ মাদক কেনাবেচা করতে পারবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
61 views
