প্রধানমন্ত্রীর উদ্যোগ সফল করতে ভৈরব পৌর শহরে ৬ মাসে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচী কার্যক্রম উদ্বোধন

117 views

মিলাদ হোসেন অপু :-
প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের কর্মসূচী গ্রহণ করেছে। এর আওতায় সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার পক্ষ থেকে শহরে জুন মাসে ১০০০ বৃক্ষরোপণ কর্মসূচী কার্যক্রম উদ্বোধন করেছে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ। ১৩ জুন শনিবার পৌরসভা চত্বরের বকুল তলায় বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচী কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম, লাইসেন্স ইন্সপেক্টর আক্তারুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন ও কন্জারভেন্সি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম রোকনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
এসময় প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ বলেন, দেশের আবহাওয়ার পরিবেশ রক্ষায় ও জলবায়ু প্রতিকুলতা মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবেন এই মর্মে কর্মসূচী গ্রহণ করেছেন। জুন মাসের মধ্যে ভৈরব শহরে ১ হাজার বৃক্ষ রোপন করা হবে।
তিনি আরো বলেন, শনিবার উদ্বোধনী দিনে শহরে ২৫০টি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে চারাগুলো রোপন করা হবে। চারাগুলোর মধ্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষুধি গাছ রয়েছে। এসময় তিনি শহরের প্রয়োজনীয় জমিতে বৃক্ষরোপনে পৌরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *