হোসেনপুর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক কলেজ পর্যায়ে মাহফুজুল হক

56 views

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ বিভাগ) মুহাম্মদ মাহফুজুল হক উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে হোসেনপুর উপজেলা থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে কলেজ পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
২৭ এপ্রিল সোমবার বেলা ১১টায় হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ উপলক্ষে পুরষ্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, ইউনিয়ন পর্যায় থেকে নির্বাচিত হয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে গঠিত একটি কমিটি প্রত্যক্ষ সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রেষ্ঠদের মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করা হয়। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রকাশনা, গবেষনা, প্রবন্ধ, শ্রেণি পাঠদানে পারদর্শীতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষনলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান, প্রশ্ন প্রনয়ণ ও অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মুহাম্মদ মাহফুজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। তিনি ২০১২ সালে প্রভাষক হিসেবে যোগদান করে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। ইতোমধ্যে তিনি ২০২৪ সালের মার্চ মাসে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাঁর পিতা মরহুম এ কে মঞ্জুর আহমদ বাজিতপুর হাফেজ আ. রাজ্জাক মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর ছোট ভাই আনোয়ার ছাদাৎ নরসিংদী জেলা ও দায়রা জজ এবং কাওছার আহমদ ব্রি এর উপ পরিচালক (প্রশাসন) পদে কর্মরত রয়েছেন।
বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনে নেতৃত্ব প্রদানে তাঁর রয়েছে বিশেষ অভিজ্ঞতা।
আশরাফ আহমেদ ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম। তাঁর স্ত্রী জনাব নাজমা আক্তার গাজীপুরের ঐতিহ্যবাহী কাজী আজিমউদ্দিন কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত। তাঁর বাড়ি কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের আগরপুর কোনাপাড়া গ্রামে।
শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ মাহফুজুল হক বলেন, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেলো। এতে নিশ্চয়ই শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে। তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেছেন যাতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তাঁর এ সাফল্যকে কাজে লাগিয়ে হোসেনপুরের মুখ উজ্জ্বল করতে পারেন। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল করতে পারেন।
হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মাহফুজুল হক। যারা বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সবার জন্য শুভ কামনা ও অভিনন্দন জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।