# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, কিশেপারগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার ১৩ উপজেলার নির্বাহী অফিসারগণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং কমিটির সদস্যগণ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধ, শহর এলাকায় চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা এবং সড়কের দুরবস্থাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
12 views
