শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড সম্মাননা পেলেন সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন

27 views

# নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে শেরে বাংলা এ কে ফজলুল হক এর কর্মময় জীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমির হলরুমে বি বি এন নিউজ ও সংগঠনের উপদেষ্টা শফিকুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য সচিব ও শেরে বাংলা একে ফজলুল হক এর দৌহিত্র সৈয়দ মারগুব মোর্শেদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দুল্লাহ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা ও মানবাধিকার নেত্রী লায়ন আনোয়ারা বেগম নিপা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আমার মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কামরুল হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জিয়া সংস্কৃতিক সংগঠন এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, একুশের সংবাদ.কম এর ব্যবস্থাপনা সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা শেরে বাংলা এ কে ফজলুল হকের কর্মময় জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে শেরেবাংলা গোল্ডেন এওয়ার্ড দেওয়া হয়। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা থেকে সর্বপ্রথম পত্রিকার সম্পাদক হিসেবে সিনিয়র সাংবাদিক এবং কটিয়াদীর ইতিহাস গ্রন্থের রচয়িতা সারোয়ার হোসেন শাহিন’কে শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড সম্মাননা দেওয়া হয়। এসময় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আনন্দঘন পরিবেশ এবং মনোমুগ্ধকর, চমৎকার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *