# নিজস্ব প্রতিবেদক :-
আবারো এ.বি.এম বদরুল আলম মুর্শেদ কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১ সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগেও তিনি ৫ মে ২০২৫ সালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ.বি.এম বদরুল আলম মুর্শেদ কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোঁয়াগাও মৌলভী বাড়ির মো. মোশারফ হোসেন মুর্শেদ ও মোছা. বদরুন নেছার জ্যৈষ্ঠ পুত্র। এ.বি.এম বদরুল আলম মুর্শেদ (রাজিব) বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ছয়সূতীর সাবেক সভাপতি ও বর্তমানে জনতা ব্যাংক পিএলসি এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকাস্থ জনতা ব্যাংক কিশোরগঞ্জ পরিবারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বর্তমানে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ছয়সূতির সভাপতিসহ কুলিয়ারচরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে ওৎপ্রোতভাবে জড়িত।
গত ১ সেপ্টেম্বর ঢাকা বোর্ড কর্তৃক এক চিঠিমূলে এতথ্য নিশ্চিত করেন ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক।
এ.বি.এম বদরুল আলম মুর্শেদ (রাজিব) দ্বিতীয়বারের মতো ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় দৈনিক পূর্বকণ্ঠ পরিবার, ছয়সূতী ইউনিয়ন বিএনপি সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ বাবুল নিজামীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়াও কমিটিতে সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন জুবাইরিয়া খাতুন, অভিভাবক সদস্য জুয়েল মিয়া ও সদস্য সচিব পদে রয়েছেন ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক।
আবারো বদরুল আলম মুর্শেদ কুলিয়ারচর উপজেলা ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত
320 views
