# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। ৩১ আগস্ট বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এছাড়াও কমিটিতে সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ নান্নু মিয়া, অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. জাকির। নিয়মানুযায়ী কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক।
এদিকে একজন খ্যাতিমান ব্যক্তি এমবিবিএস ডা. মোহাম্মদ নজরুল ইসলাম কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সোশ্যাল মিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন। এদিকে কমিটিতে সভাপতি নির্বাচিত করায় স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভৈরবের সুশীলসমাজ ও শ্রীনগর গ্রামের বাসিন্দারা।
জানা যায়, মেডিসিন, ডায়াবেটিস, মা ও শিশু, গাইনী ও প্রসূতি রোগে বিশেষ অভিজ্ঞ ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ভৈরবের সাধারণ সম্পাদক। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জড়িত রয়েছেন।
এ বিষয়ে ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমার প্রধান লক্ষ বিদ্যালয়ের মানোন্নয়নে কাজ করা। কমিটির সদস্যদের নিয়ে অভিভাবকদের সাথে নিয়মিত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা।
এসময় তিনি কমিটিতে (এডহক) সভাপতি হিসেবে মনোনীত করায় স্থানীয় নেতৃবৃন্দসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডা. মোহাম্মদ নজরুল ইসলাম শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় দৈনিক পূর্বকণ্ঠ পরিবার, ভৈরব সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ মিজানুর রহমান কবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ভৈরব উপজেলার শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. নজরুল ইসলাম
117 views
