ভৈরবে মেঘনার পাড়ের প্রাণ ফেরাতে উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে ঝোপঝাড় পরিষ্কার

158 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবের ত্রিবেণী সেতু এলাকার মেঘনার পাড়টি পর্যটকদের জন্য একমাত্র বিনোদনের জায়গা। সকাল থেকে রাত পর্যন্ত ভৈরবসহ আশপাশের জেলা উপজেলা থেকে আসা দর্শনার্থীরা মেঘনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন। অযত্নে অবহেলায় যখন মেঘনার পাড়ে সৌন্দর্য প্রশ্নবিদ্ধ হচ্ছিলো তখন হঠাৎ নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে মেঘনার পাড়ের প্রাণ ফেরাতে ঝোপঝাড় পরিষ্কার করতে ৮ আগস্ট শনিবার সকালে ছুটে গিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। তাঁর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেলুর রহমান, ফেরিঘাট কয়লা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওবায়দুল হক বাবুল ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ কাকন প্রমুখ।
স্থানীয়রা বলেন, মেঘনা নদীর হিমেল হাওয়া, মনোরম পরিবেশ ও মেঘনার স্রোতোধারা দেখতে ঘুরতে আসেন সব বয়সি মানুষ এই স্থানটিতে। সকালে স্থানীয় একশ্রেণীর নারী-পুরুষ প্রাতঃভ্রমণ করতে ত্রিবেণী সেতু এলাকায় আসা শুরু করেন। বিকালে হিমেল হাওয়ায় নিজেকে রাঙিয়ে নিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন পর্যটকরা। মেঘনার পাড়ে সারি সারি ভাবে বিছিয়ে রাখা পাথরের সৌন্দর্য ও মেঘনার পাড়ের সৌন্দর্য নষ্ট করছে পাথরের চিপাচাপায় দিয়ে বেড়ে উঠা ঝোপঝাড়।
এ বিষয়ে ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেলুর রহমান বলেন, ভৈরবের একমাত্র বিনোদনের জায়গা মেঘনার পাড় এলাকাটি। অযত্নে মেঘনার পাড়ে পাথরের চিপায় ছোট বড় ঝোপঝাড় তৈরী হয়েছে। বিষয়টি আমার নেতা উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এর নজরে আসলে তাঁর নেতৃত্বে ৮ আগস্ট সকালে আমরা কয়েকজন এসে পৌর পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে ঝোপঝাড় পরিস্কার কাজ শুরু করি। উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম নিজ হাতে পরিচ্ছন্নতার কাজের উদ্বোধন করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ভৈরবের মেঘনার পাড়ের ত্রিবেণী এলাকার মনোমুগ্ধকর সৌন্দর্যের সুনাম সারা দেশেই রয়েছে। ভৈরবসহ আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ মেঘনার পাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসেন। ভৈরবের স্থানীয় এমপি মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম সাহেবের সুদৃষ্টি রয়েছে মেঘনার পাড় এলাকায়। দ্রুত সময়ের মধ্যে মেঘনার পাড়ে সৌন্দর্য বৃদ্ধির লক্ষে প্রতিমন্ত্রীর মাধ্যমে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *