# মিলাদ হোসেন অপু :-
ছিনতাই প্রতিরোধ ও সৌন্দর্য বর্ধনে মেঘনার পাড়ের ঝোপ জঙ্গল নিজ হাতে কেটে পরিষ্কার করেছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। ৮ আগস্ট শনিবার সকালে পৌর শহরের মেঘনা নদীর পাড়ের ত্রিবেণী সেতু এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ঝোপ জঙ্গল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন মো. আরিফুল ইসলাম।
এ সময় তাঁর নেতৃত্বে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবদল সদস্য আলহাজ্ব আল মামুন, সাবেক কাউন্সিলর সেলিম আহমেদ, যুবদল নেতা আরিফ রুলেক্স, ওলামা দলের নেতা মোস্তাক আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবদল সদস্য সচিব আলহাজ্ব আল মামুন বলেন, ভৈরব মানুষের একমাত্র বিনোদন ও সৌন্দর্য উপভোগের জায়গা মেঘনার পাড়ের ত্রিবেণী সেতু এলাকা। এখানে নারী শিশুসহ সব বয়সি মানুষের জন্য রয়েছে বসার ব্যবস্থা। গড়ে উঠেছে ফুসকা, ঝাল মুড়ি ও কফি হাউজসহ বিভিন্ন বাহারি খাবারের স্টল। ভৈরবের সৌন্দর্য বর্ধনসহ মাদক ও ছিনতাই প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, মেঘনার পাড়ে ছিনতাইকারীরা ঝোপ জঙ্গলের আড়ালে উৎ পেতে থেকে ছিনতাই করে থাকে। এমনকি ঝোপ জঙ্গলের ভিতর মাদক সেবনও করে একটি চক্র। আমাদের মাননীয় সংসদ সদস্য মেঘনার পাড়ের সৌন্দর্য বৃদ্ধির ও ভৈরব শহর রক্ষায় মেঘনার পাড় হয়ে বেরি বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করেছেন। এছাড়াও ভৈরবে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা সেই নীতিতে এগিয়ে যাচ্ছি। ভৈরব বিএনপি নেতাকর্মী সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আপোষহীন ভূমিকা পালন করছে। সেই সাথে ভৈরবের সার্বিক সম্ভাবনাময় উন্নয়নে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভৈরব বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মেঘনার পাড়ের ঝোপ জঙ্গল কাটলেন
127 views
