# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীতে খালের পানিতে ভাসমান অবস্থায় তাওহিদ হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে।
সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও এলাকাবাসী জানান, পানিতে ডুবে মারা যাওয়া তাওহিদ হোসেন সিংপুর আফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। সে সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিল। ২১ জুলাই মঙ্গলবার সকাল ৮টার দিকে সিংপুর বাজারের কাছে একটি খালে ভাসমান অবস্থায় স্থানীয়রা নৌকা দিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেছেন। এসময় খালের পাশে স্বজনরা আহাজারি করতে থাকেন। এলাকার উৎসুক জনতাও ভিড় করেন।
নিকলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, তাওহিদের মৃত্যুর বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
খাল থেকে ৮ম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
3 views
