শোক সংবাদ: ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ আর নেই

29 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার তিনবারের সফল মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ২০ জুলাই সোমবার বেলা ১২টায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি ছিলেন অবিবাহিত। স্ত্রী সন্তান না থাকলেও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব পৌর ঈদগাহ মাঠে গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা মমিনুল হক তারেক।
অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ১৯৪৫ সালে ১ জানুয়ারি ভৈরবপুর উত্তরপাড়া গ্রামে কাদির ব্যপারি বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মো. নোয়াজ মিয়া ও মাতা মৃত হালেমা খাতুন। পরিবারে তাঁর ৩ ভাই ও ৬ বোন রয়েছে।
মরহুমের ভাতিজা মমিনুল হক তারেক ভৈরববাসী তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জানা যায়, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ তিনবার পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর হাতেই ভৈরব পৌরসভার ব্যাপক উন্নয়ন হয়েছে। মুক্তিযুদ্ধে তাঁর অপরিসীম ভূমিকার রয়েছে। তিনি ভৈরব উপজেলা আওয়ামী লীগের টানা ৪ বার ১৯৭৭ থেকে ১৯৯৭ পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালনসহ দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য ছিলেন। একজন সফল মেয়রের মৃত্যুতে ভৈরবে শোকের ছায়া নেমে এসেছে। দলমত নির্বিশেষে ভৈরবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *