# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ বুধবার সকালে শহরের খরমপট্টি এলাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকালে জানাজা শেষে গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা এলাকায় পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়েছে।
শোক সংবাদ, ডা. গোলাম মোস্তফা
70 views
