কটিয়াদীতে কৃষি সংগঠনের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা

42 views

# মাহবুবুর রহমান :-
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধূলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কাবাডি প্রতিযোগিতা। সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি প্রতিপাদ্যে ১৮ জুলাই শনিবার বিকেলে কটিয়াদী পৌরসভার বেথইর আনন্দবাজার মাঠে ডিএই কৃষক দলের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ছাত্রনেতা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ মাহমুদুল ইসলাম। উদ্বোধক ছিলেন, অ্যাডভোকেট ওমর জাকির বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক এম এ ইউসুফ, যুবদল নেতা জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা হাইকুল ইসলাম লিটন, ছাত্রদল নেতা রাজীব খান, পৌর মেয়র পদপ্রার্থী আফজল হোসেন জুয়েল, সাবেক কমিশনার আলী হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম বিপুলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় মোট ৫০ জন খেলোয়ার অংশনেন। সারা বিকেলজুড়ে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ১০ জন খেলোয়ারকে বিজয়ী ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *