ভৈরব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং পৌরসভার সাবেক কমিশনার ভাষা সৈনিক আলহাজ্ব জহিরুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।আজ ১০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল পাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে ভৈরবে ভাষা সৈনিক আলহাজ্ব জহিরুল হকের বয়স হয়েছিল প্রায় ৯৪ বছর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৬ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।জানাজার নামাজে অংশ গ্রহণ করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সহ ভাপতি জাহাঙ্গীর আলম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী শাহিন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমানসহ ভৈরব প্রেসক্লাব এর সাবেক সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু,ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, হাজী আসমত কলেজ এর সাবেক অধ্যক্ষ আব্দুল বাসেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক ও ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের সন্তান ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক সেবকদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজন ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ উপস্থিত মুসল্লীদের কাছে বিগত দিনের ভুলত্রুটি ক্ষমা প্রার্থনা করে দোয়া কামনা করেন।জানা যায়, মরহুম জহিরুল হক ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় অংশগ্রহণকারী ও ভৈরবের রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ভৈরব পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকাবাসীর আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে। মরহুম ভাষা সৈনিক আলহাজ্ব জহিরুল হকের জানাজায় বিপুল সংখ্যক মুসুল্লি জানাজা ও দাফন কাজে শরিক হন।
ভৈরবে ভাষা সৈনিক আলহাজ্ব জহিরুল হকের জানাজা সম্পন্ন
456 views
