ভৈরবে গরু জবাই করে ভুড়িভোজের আয়োজনের মাধ্যমে ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনাল উদযাপন প্রস্তুতি

13 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে গরু জবাই করে ভুড়িভোজের আয়োজনের মাধ্যমে ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনাল উদযাপনের আয়োজন করা হয়েছে। ১৯ জুলাই রোববার পৌর শহরের ভৈরবপুর উত্তর এলাকার ৮টি বংশের সব বয়সি মানুষদের অংশ গ্রহণে এই ফাইনাল উপভোগ করার উদ্যোগ নেয়া হয়েছে। এই উপলক্ষে সকাল থেকে সব বয়সি মানুষের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে হাসিঠাট্টা ও উদ্দীপনা দেখা গেছে।
জানা যায়, ১৯ জুলাই রোববার রাতে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ফুটবল রেনকিংয়ে শীর্ষে থাকা দুটি দল আর্জেন্টিনা ও স্পেন। শিরোপার লড়াই শুধু দুইটি দলে নয় এ যেন ইউরোপের সাথে লাতিন আমেরিকার আধিপত্যের যুদ্ধ। একদিকে ইউরোপের পরিকল্পিত শক্তি, অন্যদিকে লাতিন আমেরিকার সৃজনশীল সৌন্দর্য।
২০২৬ ফুটবল বিশ্বকাপের স্বপ্নের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামের। যা নিউ ইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়াম নামেও পরিচিত। ১০৪তম বিশ্বকাপের সমাপনী ম্যাচটি ১৯ জুলাই রোববার দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।
৯০ মিনিটের খেলা দেখতে সারাবিশ্বের চোখ মেটলাইফ স্টেডিয়ামের পর্দায়। ৮২,৫০০ ফুটবল প্রেমি দর্শক খেলাটি সরাসরি উপভোগ করবেন। সারাবিশ্বের মানুষের দৃষ্টি ছোট বড় পর্দায়।
ফুটবল ফাইনালকে উপভোগ করতে সারাবিশ্বের ন্যায় ভৈরবের ফুটবল প্রেমীরা নিয়ে নানা উদ্যোগ। সকাল থেকে রাত পর্যন্ত হাতে নিয়েছেন নানা আয়োজন। যদিও বাংলাদেশের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকের সংখ্যাই বেশি। ভৈরবে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক পুরো টুর্নামেন্টে হাসিঠাট্টার দ্বন্দ্বে মেতেছিল। সেই দ্বন্দ্বকে ভালোবাসায় আবদ্ধ করতে ভূরিভোজের আয়োজনসহ করা হয়েছে নাচ গানের আয়োজন। উদ্দীপনা দেখে মনে হয় আর্জেন্টিনা সাথে ব্রাজিল খেলছে। ব্রাজিল সমর্থকরা করছেন স্পেনের সমর্থন।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার হাবিবুল্লাহ নিয়াজ বলেন, যদিও ব্রাজিল বাদ পড়েছে তবু আমরা ভৈরবপুরের ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছি। আমাদের আর্জেন্টিনা সমর্থকদের পক্ষ থেকে মেসিদের জন্য শুভ কামনা রইল।
ব্রাজিল সমর্থক রাজু মিয়া বলেন, এবার স্পেন বিজয়ী হবে। আমরা ব্রাজিল সমর্থকরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নয় বরং আজ ফাইনালে স্পেনের সমর্থন করবো।
আর্জেন্টিনার সমর্থক নান্নু মিয়া বলেন, আমরা যারা ম্যারাডোনার খেলা দেখেছি তারাই বুঝি ফুটবলের জাদুকর কীভাবে খেলেছে। তবে এই প্রজন্ম ম্যারাডোনাকে না দেখলেও মেসির মধ্যে ম্যারাডোনাকে দেখতে পাবে। আমরা চাই এই বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ। তাই ট্রফিটা তাঁর হাতেই উঠুক।
আরেক আর্জেন্টিনা সমর্থক তানভির আহমেদ বলেন, আমরা খেলা দেখতে গিয়ে অনেকে অনেকের সাথে ঠাট্টা-তামাশা করেছি। দীর্ঘদিনের তর্কবিতর্ককে ভালবাসাময় করতে ভৈরবপুর এলাকার ৮টি বংশ মিলে ভুড়িভোজের আয়োজন হাতে নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *