আরিফুল ইসলাম সভাপতি ও আলাল উদ্দিন সাধারণ সম্পাদক, নিসচা ভৈরব শাখার ৮৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

100 views

# মো. আলাল উদ্দিন :-
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ২০২৬-২০২৭ মেয়াদের জন্য আগামী দুই বছরের ৮৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. আরিফুল ইসলাম সভাপতি এবং ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক ও সমাজসেবক মো. আলাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৮৩ সদস্য বিশিষ্ট মূল কমিটিতে ৩৯ সদস্যের কার্যকরী কমিটি ও ৪৪ জন সাধারণ সদস্য রয়েছেন। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৫ সদস্যের পৃষ্ঠপোষক কমিটি গঠন করা হয়েছে।
কার্যকরী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব আল মামুন, মো. জসিম উদ্দিন রবীন ও আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন ও সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মো. জাকির হোসেন (বিএসসি), সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রচার সম্পাদক আশরাফুল আলম, প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আবেদ হোসেন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা বেগম দীপালী, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা এবং যুব বিষয়ক সম্পাদক হাজী জামান।
কার্যকরী সদস্যরা হলেন, কাজী মো. উসমান গণি, মো. জাকির হোসেন, মো. ইয়াছিন আরাফাত, ফরহাদ আহমেদ, শাহীনা আক্তার নীলিমা, শফিকুল ইসলাম, রুবিনা আক্তার, মো. জহিরুল ইসলাম, তাসলিমা খাতুন লিছা, মোছা. মহুয়া আক্তার, এনামুল হক, মো. জামাল মিয়া, মোহাম্মদ কুদ্দুস হক, এইচ.এম. লোকমান হুদা, মো. মাসুদুর রহমান, লোকমান মিয়া, রুবেল রহমান, ফারিয়া ইসলাম, মোছা. ফারজানা সাদেহা এবং রঞ্জিতা বেগম।
সাধারণ সদস্যরা হলেন, মো. সাইফুল ইসলাম, আমজাদ মিয়া, নীপা রহমান, ছাবেরা খানম সুবর্ণা, মো. আলমগীর ভূঁইয়া, মুন্নী সাহা, কাজল মিয়া, আকলিমা বেগম, মো. স্বাধীন মোল্লা, আলী আকরাম, হাসিনা বেগম, অনি বেগম, অ্যাডভোকেট কানিজ ফাতেমা নীলা, এস. এম. শাহীনুর ইসলাম, আমেনা খাতুন শিশির, হ্যাপী আক্তার, সোনিয়া আক্তার, মোছা. তাসলিমা আক্তার, লামাইয়া বিনতে কবীর, ইলমা জাহান, মো. রোহান, মোশাদ মিয়া, ইমরান মিয়া, আবদুল হামিদ, জেসমিন আক্তার সুইটি, দেলোয়ার হোসেন, নবী হোসেন, মোছা. রুপছিয়া বেগম, মর্জিনা বেগম, মো. হুমায়ূন কবীর, রোজিনা বেগম, রোকসানা বেগম, মোছা. ভাবনা, সাব্বির আহমেদ, এম.এ বাকী বিল্লাহ, মোছা. বৃষ্টি খানম, শারমিন আক্তার রুমা, শামী আক্তার, শফিকুল ইসলাম, মো. খাইরুল ইসলাম পাভেল, মিনু আক্তার, মো. মামুন মিয়া, জুয়েল মিয়া এবং খালেদা বেগম।
নবনির্বাচিত সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, সকলকে সঙ্গে নিয়ে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে।
সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন বলেন, নিসচা ভৈরব শাখা অতীতের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও শক্তিশালী করতে কাজ করবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি, ট্রাফিক সচেতনতা, সামাজিক উদ্যোগ ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
সংগঠনের নবগঠিত কমিটিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে ভৈরবে নিরাপদ সড়ক আন্দোলন আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *