তাড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

75 views

# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির আহমেদ ও সদস্যসচিব আজিজুর রহমান বাবু এ কমিটি অনুমোদন দেন।
৮৭ সদস্যের এ কমিটিতে মহিউদ্দিন মাসুদ আহ্বায়ক, আরাফাত হোসেন মুরাদ সদস্য সচিব পদে মনোনীত হন। এই কমিটিতে ১১ জন যুগ্ম-আহ্বায়ক, ১১ জন যুগ্ম-সদস্যসচিব, ১৬ জন সাংগঠনিক সম্পাদক, একজন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক স্থান পেয়েছেন।
ছয় মাস মেয়াদী এই আহ্বায়ক কমিটি উপজেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের লক্ষে কাজ করবে।
নব নির্বাচিত আহ্বায়ক সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ (অব.) এর আগে প্রায় এক বছর তাড়াইল উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটির দায়িত্ব পালন করেন। সাংগঠনিক কার্যক্রমে ভূমিকার ধারাবাহিকতায় এবার তাকে উপজেলা আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত আহ্বায়ক মহিউদ্দিন মাসুদ বলেন, দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তাঁর জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাড়াইল উপজেলায় একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত সংগঠন গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। আগামী ছয় মাসের মধ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের লক্ষে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।
সদস্যসচিব আরাফাত হোসেন মুরাদ বলেন, তাড়াইল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তরুণদের সম্পৃক্ত করে একটি গণমুখী, সুশৃঙ্খল ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও তাড়াইল উপজেলার বাসিন্দা ইকরাম হোসেন বলেন, তাড়াইল উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। নতুন নেতৃত্বের প্রতি জেলা কমিটির পূর্ণ আস্থা রয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *