এবার ৫ মাদক কারবারিকে এলাকাবাসী দিলো পুলিশে

37 views

# নিজস্ব প্রতিবেদক :-
সম্প্রতি কিশোরগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কিছু মাদক কারবারিরর বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে। এবার নিকলী উপজেলার দু’টি এলাকায় ইয়াবা ও গাঁজাসহ জনতা পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এর মধ্যে একজন নারীও রয়েছেন। এরা হলেন, নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের পূর্ব টেঙ্গুরিয়া গ্রামের দীন ইসলামের স্ত্রী আসমা বেগম (৩০), শাহাব উদ্দিনের ছেলে বিজয় (২৬), গোড়াদিঘা গ্রামের বজলুর রহমানের ছেলে নিরব (১৯), ছাতিরচর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের প্রয়াত কাশেম আলীর ছেলে হীরা মিয়া (৫৬) ও প্রয়াত মুমিন মিয়ার ছেলে বাদল মিয়া (২৪)।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ও এলাকাবাসী জানিয়েছেন, রোববার সন্ধ্যার দিকে নিজ এলাকা থেকে আসমা বেগম, বিজয় ও নিরবকে ১৬৮ পিস ইয়াবাসহ এলাবাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেন। অন্যদিকে প্রায় একই সময় বাদল মিয়া ও হীরা মিয়াকে দুই কেজি গাঁজাসহ গ্রামবাসী আটক করে নিকলী থানার পুলিশের হাতে তুলে দেন। ইয়াবার ঘটনায় নিকলী থানার উপ-পরিদর্শক (এসআই) সারেফুজ্জামান ও গাঁজার ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) রোমান খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি পৃথক মামলা দায়েরের পর গতকাল সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *