মিঠামইনে শিক্ষার্থীদের উদ্যোগে হুমকির মুখে থাকা রাস্তা রক্ষার চেষ্টা

51 views

# মোক্তার হোসেন গোলাপ :-
বৃষ্টির পানিতে রাস্তার তলের বালু সরে গিয়ে ধসের ঝুঁকিতে পড়েছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া-কেওয়ারজোড় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটি। সরকারি কোনো উদ্যোগের অপেক্ষা না করে এবার নিজেরাই রাস্তা রক্ষায় নেমেছেন স্থানীয় তিলিখাই রওজাতুল কুরআন আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, হাওরের বুক চিরে যাওয়া স্বপ্নের এ সড়কের দুই পাশের সিসি ব্লকের নিচ দিয়ে পানি ঢুকে বালি-মাটি সরে যাচ্ছে। এতে রাস্তার বহু অংশে ফাটল ও সিসি ব্লক গুরু দেবে যাচ্ছে। রাস্তাটি যেকোনো সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এমন পরিস্থিতিতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ গুলো বালু ও মাটি ভরাটের কাজ শুরু করেছেন। তেমন কি কচুরিপানা দিয়ে রাস্তা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদিন ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা।
তিলিখাই রওজাতুল কুরআন আল-ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মুমিন বলেন, বৃষ্টির পানি রাস্তার দুইপাশের সিসি ব্লকের ভেতরে ঢুকে বালি মাটি সরে যেতে শুরু করেছে। যদি এটি জরুরি ভিত্তিতে মেরামত না করা হয় তাহলে হাওরের স্বপ্নের রাস্তা দ্রুত বিলীন হয়ে যাবে। তাই আমরা যতটুকু পারছি শিক্ষার্থীদের নিয়ে রাস্তাটি টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ঘাগড়া-কেওয়ারজোড় ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক। রাস্তাটি নষ্ট হয়ে গেলে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চরম দুর্ভোগে পড়তে হবে।
এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *