ভৈরবে চুরি ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

41 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে চুরি ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শনিবার সকালে থানা চত্বরে এই সভার আয়োজন করা হয়। এসময় ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সহ-সভাপতি আক্তারুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভৈরব উপজেলার আমির মৌলানা মো. কবীর হোসেন, উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, শিমুলকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তফা কামাল, পৌর যুবদল সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই মাদক প্রতিরোধে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানান। এছাড়াও চোরাচালান, ইভটিজিং, বাল্য বিবাহ, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার বন্ধে কমিউনিটি পুলিশিংকে ঢেলে সাজানোর জোরদার বক্তব্য দেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ভৈরবকে চুরি, ছিনতাই ও মাদকমুক্ত করতে পুলিশকে কঠোর অবস্থানে যেতে হবে। এ বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম শুরু থেকেই প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার ঘোষণা। ভৈরব নেতৃবৃন্দ যেকোন অপরাধ নির্মূলে প্রশাসনের পাশে থাকবে বলে জানান তিনি।
এসময় ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস বলেন, পুলিশ যে কোন অপরাধ রোধে বদ্ধ পরিকর। পুলিশের পাশাপাশি ভৈরববাসীর সহযোগিতা থাকলে ভৈরবের অপরাধ অনেকাংশে কমে যাবে। ভৈরবের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যাপক অভিযান নিয়মিত পরিচালনা করছে। বর্তমানে ভৈরবের চুরি ছিনতাই অনেকাংশেই কমে এসেছে। যেকোন অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে স্থানীয়দের নিয়ে সামাজিক ঐক্য গড়ে তুলে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *