শোক সংবাদ : আমিনুল ইসলাম তারেক

126 views

# নিজস্ব প্রতিবেদক :-
কৃষক শ্রমিক জনতা লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও টিউবরোজ কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম তারেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ৬ জুলাই সোমবার বিকালে শহরের একটি ক্লিনিকে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার রাতে তাঁকে শোলাকিয়া বাগে জান্নাত গোরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *