দরিদ্র নারী ও কৃষকদেরকে গরু ও মাছের পোনা প্রদান

122 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের তাড়াইলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও আত্মকর্মসংস্থানে ব্র্যাকের ক্ষুদ্র ঋণ কর্মসূচীর পক্ষ থেকে বিনামূল্যে গবাদি পশু, মাছের পোনা, বিভিন্ন জাতের গাছের চারা, হাইব্রিড ধান ও শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। ১০ জুন বুধবার ব্র্যাকের তাড়াইল এরিয়া অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আক্তার।
এর মধ্যে তিন নারী শিমুলাটি গ্রামের গোলাপ মিয়ার স্ত্রী মাজেদা বেগম, আবু তাহেরের স্ত্রী হাকিমা খাতুন ও রুকন মিয়ার স্ত্রী শানূরকে একটি করে গরু প্রদান করা হয়েছে। ১৬ জনকে ১৬ হাজার মাছের পোনা, ১২০ জনকে গাছের চারা এবং কৃষকদের মাঝে হাইব্রিড ধান ও শাকসবজির বীজ প্রদান করা হয়েছে। উপকারভোগীদেরকে প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবী) মো. আজাদুর রহমান, সহকারী এলাকা ব্যবস্থাপক (প্রগতি) নাজমুল হক, শাখা ব্যবস্থাপক (দাবী) অসীম কুমার সরকার, শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ, ব্র্যাক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হাসান, হোসনে আরা, মাসুদ মিয়া, সমীর ধর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *