মানিকগঞ্জে ব্র্যাকের উদ্যোগে চক্ষুশিবির

113 views

# নিজস্ব প্রতিবেদক :-
মানিকগঞ্জ সদর উপজেলায় ব্র্যাকের গড়পাড়া কার্যালয় ও স্বাস্থ্য কর্মসূচী বুধবার একটি চক্ষুশিবিরের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ব্র্যাক কার্যালয় ও চক্ষুশিবিরের কার্যক্রম পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন। তিনি প্রত্যন্ত এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করায় ব্র্যাককে ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় মানিকগঞ্জ জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলামসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *