# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। পরিদর্শনের পর আলোচনা শেষে অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। ৮ জুন সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরবের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ এর সভাপতিত্বে উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
পরিদর্শন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তপন সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম, ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আল আমিন, ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের প্রয়োজনীয় আলোচনা শুনেন এবং দপ্তর প্রধানদের করণীয় ও সার্বিকভাবে সকল ধরনের সহায়তায় আশ্বাস দেন। এসময় তিনি ভৈরবের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, সেবা গ্রহীতাদের দ্রুত সেবা প্রদান ও ভৈরবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন সকালে ভৈরব থানা পরিদর্শনে গেলে সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এটিই ছিল কিশোরগঞ্জ জেলায় যোগদানের পর জেলা প্রশাসকের প্রথম ভৈরব সফর।
পরে পর্যায়ক্রমে ভৈরব সরকারি কে.বি পাইলট মডেল হাই স্কুল, ভৈরব পৌরসভা, পৌর ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভৈরব উপজেলার ১০ জন অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম ও ভৈরবের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
অপরদিকে দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচীর (PRAP) আওতায় ভৈরব পৌরসভা ১২টি ওয়ার্ডের ৩৫০ জন দারিদ্র্য ছাত্র-ছাত্রীদের মাঝে ১ম পর্যায়ে ৩০ জন পৌরসভা পরিচালিত আমির উদ্দিন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরীন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, আমির উদ্দিন স্কুলের শিক্ষক, ও IUGIP প্রকল্পের কর্মকর্তাগণ।

