যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ভৈরবের সাইদুর রহমান

101 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ভৈরবের রাজপথের পরীক্ষিত নেতা সাইদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
তাঁর এই পদপ্রাপ্তিতে ভৈরবসহ কিশোরগঞ্জের দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
প্রতিক্রিয়ায় সাইদুর রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষায় আমি সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। দেশের যুবসমাজকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব।
সাইদুর রহমানের এই অর্জনে ভৈরব ও কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। তাদের বিশ্বাস, তাঁর বিচক্ষণ নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং দেশের যুবসমাজের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *