নিজস্ব প্রতিবেদক :-
দীর্ঘ ১৭ বছর পর আবার স্বস্থানে বসলো খালেদা জিয়ার নামফলক। কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকায় ২০০৬ সালের ৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসে নতুন স্টেডিয়াম উদ্বোধন করেছিলেন। বসানো হয়েছিল তাঁর নামফক।
কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দলের নেতা-কর্মীরা ওই নাম ফলকটি ভেঙে ফেলেন। স্টেডিয়ামের নামকরণ হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম। প্রধান ফটকে স্থাপন করা হয় সৈয়দ নজরুলের আবক্ষ ম্যুরাল। কিন্তু চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থাপের পর স্টেডিয়ামের নাম পাল্টে রাখা হয় কিশোরগঞ্জ স্টেডিয়াম। সৈয়দ নজরুলের ম্যুরালটি ভেঙে ফেলা হয়। ২৪ মে রোববার দুপুরে কিশোরগঞ্জ-১ আসনের এমপি মাজহারুল ইসলাম আবার খালেদা জিয়ার নাম ফলকটি পূর্বের স্থানে স্থাপন করেছেন। এসময় তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রতিহিংসার বশে অন্যায়ভাবে এই নামফলকসহ আরও অনেক জায়গার নামফলক অপসারণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এগুলি আবার পুনস্থাপন করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
১৭ বছর পর ফিরলো খালেদা জিয়ার ফলক
45 views
