বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত আহত অন্তত ৮ জন

135 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরতলির মারিয়া এলাকায় বিসিক শিল্প নগরির নির্মাণাধীন গেট ধ্বসে পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। নিহত ব্যক্তি মারিয়া এলাকার রড শ্রমিক রাসেল (২৫)। দুর্ঘটনার সাথে সাথে এলাকাবাসী চাপা পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ছুটে যান।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানিয়েছেন, ২৬ এপ্রিল রোববার বিকাল ৬টার দিকে বিসিকের নির্মাণাধীন গেটের ছাদ ধ্বসে পড়ে। তখন শ্রমিকরা গেটের কাজ করছিলেন। হঠাৎ গেটের ছাদ ধ্বসে পড়ে শ্রমিকরা চাপা পড়লে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল গিয়ে রাজনসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর রাজন মারা যান। তবে এলাকাবাসী জানিয়েছেন, ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছার আগে তারা আরও আহত পাঁচজনকে উদ্ধার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *