# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিনটি মাটির রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার উপজেলার চরফরাদী, এগারোসিন্দুর ও পাটুয়াভাঙা ইউনিয়নে এসব রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর ফলে সুফল মিলবে ওইসব রাস্তা দিয়ে চলাচলকারী লোকজনের।
উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় এসব অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এমদাদুল হক মাসুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে উপজেলার চরফরাদী, এগারোসিন্দুর ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের তিনটি মাটির রাস্তা পাকাকরণ হচ্ছে। এর ফলে সুফল পাবেন ওই এলাকার সাধারণ লোকজন।
ইট বসছে পাকুন্দিয়ার তিনটি মাটির রাস্তায়, মিলবে সুফল
53 views
