# সারোয়ার হোসেন শাহীন :-
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। গত ১৮ এপ্রিল শনিবার ভোর ৬টার দিকে সৌদি সময় অনুযায়ী ডিউটিরত অবস্থায় রাস্তা পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামের বাসিন্দা রমজান মিয়ার বড় ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর সৌদি আরবের আলিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রায় দেড় বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তিনি প্রবাসে পাড়ি জমান। শনিবার ভোরে কর্মস্থলে দায়িত্ব পালনকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কোম্পানির ফোরম্যানের মাধ্যমে পরিবারটি এই মর্মান্তিক সংবাদ পায়।
নিহতের ছোট ভাই মো. রুবেল মিয়া বলেন, “ফোরম্যান আমাদের ফোন করে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন। এখন আমাদের একমাত্র চাওয়া, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে আমার বড় ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। আলমগীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীরের এক যুবক নিহত
188 views
