জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

55 views

# মুহাম্মদ কাইসার হামিদ :-
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলার আওতাধীন কুলিয়ারচর উপজেলা শাখার ৬৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মাহফুজুর রহমান ও সদস্য সচিব জুবায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো. মাহমুদুল হক শামীম-কে আহবায়ক, প্রিন্স আসিফ ইকবাল-কে সদস্য সচিব ও মো. রাব্বি হাসান-কে মুখ্য সংগঠক করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মাহমুদুল হক শামীম বলেন, আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমার সংগঠনের সবাইকে নিয়ে সততার সাথে কাজ করবো। আমি যেনো আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি এ জন্য আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাকে কুলিয়ারচর উপজেলা শাখার আহবায়ক করায় আমি কেন্দ্রীয় কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাকে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সবাই কে আমি ধন্যবাদ জানাচ্ছি।সদস্য সচিব প্রিন্স আসিফ ইকবাল বলেন, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমি কুলিয়ারচর উপজেলা শাখার যুব শক্তির নব গঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আমার জায়গা থেকে সর্বশক্তি দিয়ে আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং বিশেষ ভাবে ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে যাদের ভালোবাসার প্রতিফলন হিসেবে আজকে আমি এই পদে নির্বাচিত হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেনো সব সময় সংগঠনের জন্য সফল ভাবে, সততার সাথে কাজ করার পাশাপাশি সকলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারি। আমাকে যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
কমিটির অন্যান্য সদস্যরা হলন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রনি খন্দকার, যুগ্ম-আহ্বায়ক মাসুদ খালেক, ইমরান, মোকারম আহমেদ, সালমান আলম, ইব্রাহিম খলিল, মো. উবায়দুল্লাহ, মোহাম্মদ সুমন।
সিনিয়র যুগ্ম-সদস্য সচিব আশাব উদ্দিন, যুগ্ম-সদস্য সচিব মোহাম্মদ আলী সিফাত, মোছা. আঁখি আক্তার, যুগ্ম-সদস্য সচিব (দপ্তর) মোছা. জেনিফা আক্তার, যুগ্ম-সদস্য সচিব সুজন বিশ্বাস, আরমান মিয়া ও আবদুল্লাহ।
সিনিয়র যুগ্ম-মুখ্য সংগঠক স্বপ্নীল আহমেদ, সংগঠক সানজিদ খান, মো. নেমান মিয়া, মো. সাকিব মিয়া, মো. আব্দুল্লাহ, মো. রাকিব মিয়া, নাফিজ উদ্দিন, আনিসুর রহমান, মো. উজ্জ্বল মিয়া, আব্দুল্লাহ, মো. সেলিম মিয়া, মো. মিজানুর রহমান, মো. রুবেল মিয়া, জুনায়েদ আহম্মেদ, হাবিবুর রহমান, মোকারম আহম্মেদ, মিন্টু মিয়া, সুমন মিয়া, তৌফিক মিয়া, মো. সাইফুল মিয়া, জুনায়েদ খান, সুমন মিয়া, মো. জুম্মন মিয়া, মো. আফির উদ্দিন, মো. সোহেল মিয়া, রোকন উদ্দিন, রাসেল মিয়া, জয় বমর্ন, নাইম মিয়া, সাব্বির মিয়া, রিজন মিয়া, সিয়াম মিয়া, আজিজুল হক, আহসান, হামিম, উবায়দুল্লাহ, রায়জিদ মিয়া, মেরাজ মিয়া, খায়রুল মিয়া, সামিউল মিয়া, নূর আলম, জিদ্দনী, সাকিব আল হাসান, রতন মিয়া, রাসেল মিয়া, টুটুল মিয়া, রবিন মিয়া ও বাবুল মিয়া।
জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার (মুখ্য সংগঠক) মো. আলীমুল হক এর সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *