কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির কর্মী সভা

115 views

# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির জেলা কমিটির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কিশোরগঞ্জ পৌর শহর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কি আরজু ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু।
জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, কিশোরগঞ্জ পৌর গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আশরাফ আলী, করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক, কিশোরগঞ্জ সদর উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল এবং হোসেনপুর উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সোহেল রানা ঝিন্টু।
সভায় জেলা কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনুপম দেবনাথ, কিশোরগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন ভৌমিক, দলের নেতা অ্যাডভোকেট রোমান মিয়া, মহিলা নেত্রী বিলকিস বেগম রোজী, করিমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবুল মনসুর লনু, সহ-সভাপতি আব্দুর রশিদ, দলীয় নেতা শাহাব উদ্দিন, সুধা বিন্দু ও বাদশা মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গ্যাস, বিদ্যুৎ ও সারসংকটের কথা তুলে ধরে এসব সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন তারা।
বক্তারা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।
এ সময় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *