# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার ও কুড়িমারা আলোকিত যুব সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যসচিব ও হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ কায়সার শহীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সভাপতি এবং ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কাড়ার।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও শিশুদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
আয়োজকরা বলেন, শিশুদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাই ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে বিএনপি ও তাঁর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সংগঠনের সদস্য,
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হোসেনপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ।
50 views
