# মুুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে কুলিয়ারচর উপজেলা দলিল লিখক সমিতির চারজন নেতা মনোনীত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর কুলিয়ারচর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুলিয়ারচর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো. হীরা মিয়া। অপর দিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কুলিয়ারচর উপজেলা দলিল লেখক সমিতির বর্তমান সভাপতি কনক কান্তি রায়, সহ-সমবায় সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুলিয়ারচর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন শহীদ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুলিয়ারচর উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন।
কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার মো. লুৎফুর রহমান এবং আহ্বায়ক মো. বাছির উদ্দিন সরকারের যৌথ স্বাক্ষরিত এক পত্রে এসব মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে জানানো হয়, গত ১৩ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিজীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও নতুন মনোনীত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় কিশোরগঞ্জের গাইটালস্থ আলমগীর হোসেন সিটির সিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এতে চার নেতাকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে শপথ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
মনোনয়ন পাওয়ার পর ঐক্যই শক্তি, ঐক্যবদ্ধ দলিল লেখক সমাজই আমাদের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে চার নেতা পৃথক পৃথকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. মহি উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মো. ফুরকান উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম সরকার এবং আহ্বায়ক মো. বাছির উদ্দিন সরকারসহ কমিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এক যৌথ প্রতিক্রিয়ায় তারা বলেন, আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। এই পদবী আমাদের কাছে শুধু সম্মান নয়, বরং এক বিশাল আমানত ও দায়িত্ব। কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির ঐক্য, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।
তারা সমিতির ভবিষ্যৎ অগ্রযাত্রায় সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে কুলিয়ারচরের চার নেতা মনোনীত
77 views
