# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭-২০২৮ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় করিমগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। উপজেলা সেক্রেটারি শাহাব উদ্দিন (আমিন) অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মোস্তফা কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর উপজেলা সেক্রেটারি শাহাব উদ্দিন (আমিন) নবগঠিত কমিটির সদস্যদের নাম ও দায়িত্ব ঘোষণা করেন।
কমিটিতে মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি এবং শাহাব উদ্দিন (আমিন)কে সেক্রেটারি করা হয়েছে। সহ-সভাপতি হয়েছেন মাওলানা রফিকুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম ও মুহা. হাবিবুল্লাহ হাবিব। হাফেজ আল ইসলামকে জয়েন্ট সেক্রেটারি এবং আহমেদ নূরকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করা হয়েছে।
মোজাম্মেল হক খোকন ও মাওলানা মাহমুদ হাসান মাহমুদ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। মাজহারুল ইসলাম প্রচার সম্পাদক, মাওলানা রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক, মো. মুজাহিদুল ইসলাম অর্থ ও প্রকাশনা সম্পাদক এবং মাওলানা হুসাইন আহম্মাদ প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন।
এ ছাড়া মাওলানা আমিনুল হক দাওয়াহ ও জনশক্তি সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ আল কাওছার মাহমুদী আইন ও মানবাধিকার সম্পাদক, মাওলানা রবিউল আউয়াল সিরাজী ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক এবং মাওলানা উবায়দুল হক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন।
কমিটিতে মো. রুহুল আমীন শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং মো. এনামুল হক নাজমুল নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হয়েছেন। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোবারক হোসেন বুলবুল, আল আমিন মাস্টার, হাজী লাল মিয়া, আব্দুল কদ্দুছ, বরজু মিয়া, রেনু তালুকদার ও রতন মিয়া।
কমিটি ঘোষণার পর প্রধান অতিথি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
পরে দেশের শান্তি ও সমৃদ্ধি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাফল্য এবং নবগঠিত কমিটির দায়িত্বশীলদের দ্বীনের খেদমতে ইস্তেকামাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে করিমগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক, দাওয়াতি, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে।
করিমগঞ্জে ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ
43 views
