কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন কুলিয়ারচরের জামাল উদ্দিন

119 views

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুলিয়ারচর উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন। ৩০ আগস্ট রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার মো. লুৎফুর রহমান এবং আহবায়ক মো. বাছির উদ্দিন সরকারের যৌথ স্বাক্ষরিত এক পত্রমূলে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। পত্রে জানানো হয়, গত ১৩ জুন ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য মনোনীত সদস্যদের সঙ্গে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় কিশোরগঞ্জের গাইটালস্থ আলমগীর হোসেন সিটি’র সিটি কনভেনশন হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে মো. জামাল উদ্দিন’কে সময়মতো উপস্থিত থেকে শপথ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
এ খবর ছড়িয়ে পড়ার পর কুলিয়ারচর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের মাঝে আনন্দের আমেজ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ঐক্যই শক্তি, ঐক্যবদ্ধ দলিল লেখক সমাজই আমাদের অঙ্গীকার স্লোগানকে স্মরণ করে মো. জামাল উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জেলা দলিল লেখক সমিতির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. মহি উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মো. ফুরকান উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম সরকার এবং আহ্বায়ক মো. বাছির উদ্দিন সরকারসহ আহ্বায়ক কমিটির সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান।
তিনি বলেন, আমাকে জেলা কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত করে যে আস্থা, বিশ্বাস ও সম্মান আপনারা দিয়েছেন, তাঁর জন্য আমি চিরকৃতজ্ঞ। এই মনোনয়ন আমার কাছে কেবল একটি পদবী বা সম্মান নয়, বরং এটি একটি বড় দায়িত্ব ও আমানত। কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির ঐক্য, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
তিনি সমিতির ভবিষ্যৎ অগ্রযাত্রায় সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *