ভৈরব মেঘনা ও ব্রহ্মপুত্র নদে অভিযানে ২শ পিস চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

78 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন হাওরে ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধের নিমিত্তে ব্রহ্মপুত্র জলমহলে অভিযান পরিচালনা করে ২শ পিস চায়না দুয়ারি জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ২৫ আগস্ট সোমবার দুপুর আড়াইটায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করার সময় উপস্থিত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে পুরাতন ব্রহ্মপুত্র জলমহাল এলাকায় বিশেষ অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার ২শ পিস চায়না দুয়ারি রিং জাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ব্রহ্মপুত্র নদের ইজারাদার আব্দুর রাজ্জাক শেখসহ ভৈরব নৌ- থানা পুলিশ সদস্যরা।
মৎস অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের ব্রহ্মপুত্র জল মহলের ইজারা দেয়া হলে একটি কুচক্রী মহল অবৈধভাবে মাছ শিকার করে। ২৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে ব্রহ্মপুত্র জলমহালে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, মাছের প্রজনন বৃদ্ধি ও মাছের পোনা সংরক্ষণে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিস একসাথে কাজ করে যাচ্ছে।
২৫ আগস্ট মৎস অফিসারের বিশেষ তদারকিতে পরিচালিত অভিযানের টিম দেখে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। এ সময় প্রায় ৬ লক্ষ টাকার চায়না দোয়ারী রিং জাল জব্দ করা হয়েছে। জালগুলো মেঘনা নদীর ত্রিবেণী সেতু এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *