নবীনগর আদালত পাড়ায় কিশোর গ্যাংয়ের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন

49 views

# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালত পাড়ায় একটি পরিবারে কিশোর গ্যাংয়ের বর্বর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
১৭ আগস্ট সোমবার দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাবের সম্মুখে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।
উল্লেখ, ১৪ আগস্ট শুক্রবার দুপুরে নবীনগর পৌর সদরের আদালতপাড়ায় হেলাল মিয়ার ছেলে নাবিলের এক বন্ধুর সঙ্গে ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে একটি বেপরোয়া কিশোর গ্যাং হেলাল মিয়ার বাড়িতে ঢুকে জান্নাতুল মাওয়া (রানা), বিশাল মিয়া, নাবিল মিয়া ও তাঁর চাচা জালালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।গুরুতর আহত বিশাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে ওইদিনই একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *