সরাইল থেকে ভেসে আসা শিশুর মরদেহ উদ্ধার করলো ভৈরব নৌ পুলিশ

88 views

# মিলাদ হোসেন অপু :-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদী থেকে ভেসে আসা সামিয়া আক্তার নামে নয় বছরের শিশুকে উদ্ধার করেছে ভৈরব নৌ থানা পুলিশ। ১৬ আগস্ট রোববার দুপুর ১টায় ভৈরব শহরের ঘোড়াকান্দা জব্বার জুটমিল মেঘনা ও ব্রহ্মপুত্রের মোহনার মিলনস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব নৌ থানা অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান। নিহত শিশু সামিয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার রাজাপুর উত্তর পাড়া এলাকার ইদ্দিস মিয়ার মেয়ে।
নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন, আমার মেয়ে স্থানীয় একটি কিন্ডারগার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। পরীক্ষা শেষ করে বাড়িতে এসে প্রাইভেট পড়ে ১২ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে সহপাঠীদের সাথে রাজাপুর মেঘনার ঘাটে গোসল করতে যায়। গোসলের এক ফাঁকে নদীতে তলিয়ে যায়। পরে আমরা স্থানীয়দের সহযোগিতায় ডুবুরি এনে খোজাখুঁজির চেষ্টা করি। পরে আশুগঞ্জ ও ভৈরব নৌ-পুলিশকে বিষয়টি অবগত করি। ১৬ আগস্ট সকালে ভৈরব থানা পুলিশের মাধ্যমে খবর পাই আমার মেয়ের মরদেহটি উদ্ধার করেছে। পরিবারে আমার আরো ৫ বছরের একটি মেয়ে রয়েছে। আমি পেশায় একজন বাদাম বিক্রেতা।
এ বিষয়ে ভৈরব নৌ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ১৬ আগস্ট সকালে মেঘনার ত্রিবেণি সেতু এলাকায় শিশুটির মরদেহ ভাসতে থাকে। পরে নৌ থানা পুলিশ খোঁজাখুঁজি করে ঘোড়াকান্দা জব্বার জুট মিলের পিছনে মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর মিলনস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহতরে পরিবারের ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *