ভৈরবে আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীরসহ দুইজন গ্রেপ্তার

46 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর (৫৭)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৪ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর আগানগরের ছাগাইয়া গ্রামের মৃত হাসিম মিয়ার ছেলে। আরেক গ্রেপ্তারকৃত আসামি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী কালু মিয়ার ছেলে স্বপন মিয়া (৫৫)। তিনি কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লিটন মিয়ার ছোট ভাই।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার বিভিন্ন সহিংসতায় জড়িত ছিল। ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের নামে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে কিশোরগঞ্জ সদর থানার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ৫ আগস্ট বুধবার সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *