মিঠামইন হাওরে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযান

46 views

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের হাওরাঞ্চল মিঠামইনে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে থানা পুলিশ। গত ২ আগস্ট রোববার সকালে মিঠামইন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার মোহাম্মদের নেতৃত্বে উপজেলার গোপদিঘী আহমদ বাজার এলাকায় নৌকাযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রুবেলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
অভিযানের বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রুবেল জানান, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নির্দেশনায় মিঠামইন হাওর এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
হাওরাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নদীপথে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *